,

আমি সবসময় নির্বাচন চাই : প্রধানমন্ত্রী (ভিডিও)

pm-photoপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার যদি সুখ-সম্পদের প্রতি নজর থাকতো তাহলে আমি সেদিকেই নজর দিতাম। কিন্তু আমি সেটা করিনি। আমি দেশের উন্নতি করেছি, আমি দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাই। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। সেই লক্ষ্যেই কাজ করছি এবং ভবিষ্যতেও করবো। কাজেই আমি নির্বাচন চাই। জনগণ যে রায় দেবে সেটাই মেনে নেবো।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটা অনির্বাচিত সরকারের কাছ থেকে আমার কাছে বার বার আপসের প্রস্তাব এসেছিলো। আমি প্রতিবারই একটা কথাই বলেছি যে, আমি নির্বাচন চাই। নির্বাচন ছাড়া আমি আর কোনকিছু মানতে চাই না। কারণ তখন তাদের প্রস্তাব এমন ছিলো যে, আমাকে প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে রাখবে , আমি যেন নির্বাচন না করি। আমি বললাম, আমার তো প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়ে থাকার দরকার নাই। আর সেই মর্যাদাতো একটা এয়ার কনডিশন বাড়ি, একখান গাড়ি, এই তো! এগুলোতো আমার দরকার নাই। আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমার মূল লক্ষ্য দেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন করা। তাদের ভাগ্যের পরিবর্তন করা। কিন্তু ঐভাবে একটা কাঠ পুতুলের মতো বসে থাকার মানুষ আমি নই। কারণ আমার কিসের অভাব, আমি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির কন্যা, আমি নিজে প্রধানমন্ত্রী ছিলাম। আমার সুখ-সম্পদের প্রতি নজর থাকলে তখনই আমি সেদিকে নজর দিতে পারতাম। আমি সেটা করিনি। আমি দেশের উন্নতি করেছি, দেশের উন্নতি করতে চাই। জনগণের ভাগ্য উন্নয়ন করতে চাই। সেই লক্ষেই কাজ করছি।

https://www.youtube.com/watch?v=B5MIHa1tkRM

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা