,

সিরিয়ার প্রতি ইঞ্চি মাটি পুনরুদ্ধার করা হবে

 

আন্তর্জাতিক ডেস্ক :বিদ্রোহীর গোষ্ঠিগুলোর কাছে হারানো সিরিয়ার প্রতি ইঞ্চি মাটি পুনরুদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আইএসের কাছ থেকে যেভাবে পালমিরা পুনরুদ্ধার করা হয়েছে সেভাবেই সিরিয়ার বাকি অংশও উদ্ধার করা হবে বলে জানান তিনি।সিরিয়ার নতুন সংসদে দেয়া এক বক্তৃতায় আসাদ তার দেশের রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। দিন দিন পরিস্থিতি আরো উন্নত হচ্ছে।

4bk296a4dfe84f3nbs_620C350

 

টেলিভিশনে সম্প্রচারিত ওই বক্তৃতায় তিনি আরো বলেন, ‘এর আগে আমরা যেভাবে অনেক এলাকা পুনরুদ্ধার করেছি সেভাবেই তাদের হাত থেকে সিরিয়ার প্রতি ইঞ্চি মাটি মুক্ত করা হবে। আমাদের একমাত্র পথ হচ্ছে বিজয়। অন্যথায় সিরিয়া টিকে থাকবে না।’জাতিসংঘ প্রস্তাবিত শান্তি আলোচনার বিষয়ে নিজের কঠোর অবস্থান ব্যক্ত করে আসাদ জানান, বিদ্রোহীদের কথা মতো ঐকমত্যের কোনো সরকার বা অন্তবর্তীকালীন কোনো সরকার সিরিয়া শাসন করবে না। সংসদে তিনি বলেন, ‘জাতিসংঘে আমরা যে নীতিমালা দিয়েছি তার বাইরে কোনো ইস্যুতে রাজি হবো না।’

 

 

গত বছর জুলাইয়ে আসাদ জানিয়েছিলেন, তার সেনারা যুদ্ধক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে এবং অনেক এলাকা ছেড়ে আসতে বাধ্য হচ্ছে। তবে গত সেপ্টেম্বর থেকে রুশ বাহিনীর সহায়তায় বিদ্রোহীদের কাছ থেকে বেশ কিছু এলাকা দখলে নিতে পারায় আবার মনোবল ফিরে পেয়েছেন বাশার আল আসাদ।বর্তমানে আইএসের স্ব-ঘোষিত রাজধানী রাক্কার দিকে অগ্রসর হচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। চলতি বছরের মার্চে আইএসের কাছ থেকে পালমিরা পুনরুদ্ধার করে তারা।আরব বসন্ত থেকে অনুপ্রাণিত হয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহে সবচেয়ে ভুক্তভোগী দেশ সিরিয়া। ২০১১ সালের মার্চ থেকে দেশটিতে চলে আসছে রক্তক্ষয়ী সংঘাত। জাতিসংঘ দূতের তথ্য মতে, গত পাঁচ বছরে সিরিয়া সংঘাতে মারা গেছে কমপক্ষে চার লাখ লোক।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা