বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাম্বুল্যান্সে বিয়ে!

 
আন্তর্জাতিক ডেস্ক : নেত্রাবতীর সঙ্গে গত বছর থেকে সম্পর্ক শুরু হয় গুরুস্বামীর। ভারতের বেঙ্গালুর থেকে ২০০ কিলোমিটার দূরে চিত্রদুর্গা জেলায় উইন্ডমিল প্রজেক্টে কাজ করেন গুরুস্বামী। নার্সিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী নেত্রাবতীও সেই অঞ্চলের বাসিন্দা। গত ২৬ মে চিত্রদুর্গাতে এক গণবিয়ের আয়োজন করা হয়েছিল। ঠিক হয়, সেখানেই বিয়ে করবে তারা। কিন্তু একটা দুর্ঘটনায় নিমেষেই ভাঙলো সব স্বপ্ন।

2016_06_08_04_27_19_UMwdQTArJdnd4f4KosKyJyZ8EgOKV7_original

গত ২৩ মে ঘুরতে গিয়েছিলেন গুরুস্বামী ও নেত্রাবতী। বেঙ্গালুরের ঐতিহাসিক চিত্রদুর্গা দুর্গে যান তারা। আচমকা ফোর্টের ভিতর পড়ে যান নেত্রাবতী। গুরুতর চোট পান। শিরদাঁড়া ও কোমর ভেঙে যায়। ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে।

এরকম ঘটনার পরে গুরুস্বামী কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। বিয়ের আগে এভাবে বাধা! তবে পরিবার ও বন্ধুদের পাশে পেয়ে মনোবল বাড়ে তার। তিনি ঠিক করেন, নির্ধারিত দিনেই নেত্রাবতীকে বিয়ে করবেন। গুরুস্বামী রাজি হওয়ায়, আর না করেননি পাত্রীও। ২০০ কিলোমিটার অ্যাম্বুল্যান্স যাত্রা করে চিত্রদুর্গার গণবিয়ের মঞ্চে পৌঁছান তারা।

এ মঞ্চেই গণবিয়ের দায়িত্বে ছিলেন স্বামী মুর্গামট। বিয়ের দিন মঞ্চে পৌঁছলেও অ্যাম্বুল্যান্স থেকে নামতে পারেননি নেত্রাবতী। চোট এতোটাই বেশি ছিল যে, স্ট্রেচার থেকে সামান্যবারের জন্য উঠতেও পারেননি। তখন মুর্গামট ঠিক করেন, অ্যাম্বুল্যান্সেই বিয়ে হবে তাদের। অবশেষে তাই হলো। অনুষ্ঠান শেষে আবার অ্যাম্বুল্যান্সেই হাসপাতালে ফিরে গেছেন নবদম্পতি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত