,

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Shak-hasina-Picনিউজ ডেস্ক : সৌদি আরব থেকে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারি বিশেষ বিমান।

সৌদির স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর ত্যাগ করে।

সফরে প্রধানমন্ত্রী সোমবার মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন। মসজিদে নববীতে এশা ও তারাবির নামাজও আদায় করেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী শুক্রবার রাতে সৌদি পৌঁছেই সফর সঙ্গীদের নিয়ে ওমরাহ করেন। এ সময় তিনি দেশ ও জাতির জন্য দোয়া করেন।

এদিকে, দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে আলোচনা করেছেন। এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়সহ সৌদি বিনিয়োগ ও শ্রমবাজার নিয়েও ফলপ্রসু আলোচনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা