,

টাঙ্গাইলে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

Rapeটাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিয়োগে মাজহারুল ইসলাম বাকি ওরফে বাবুল মাস্টার নামের এক শিক্ষককে আটক করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ভোরে উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। মাজহারুল ইসলাম আজগড়া গ্রামের মৃত কাশেম মাষ্টারের ছেলে ও সেনের চর শাহ সুফি মাদ্রাসার সিনিয়র শিক্ষক।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম জানান, আজগড়া নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে সম্প্রতি ঘরে আটকে রেখে ধর্ষণ করে ওই শিক্ষক। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদি হয়ে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতের ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজগড়া গ্রামে অভিযান চালিয়ে মাজহারুলকে আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে