,

মোবাইলের চার্জার খুঁজতে গিয়ে দু’জনের মৃত্যু

1117নিউজ ডেস্ক : যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দী গ্রামে মোবাইলের চার্জার খুঁজতে গিয়ে সেপটিক ট্যাঙ্কে পড়ে চাচাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন হানেছ মুন্সীর ছেলে রমজান আলী (৪৫) ও ওমর আলীর ছেলে হাসান আলী মোল্লা (৩৮)।

এ ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন রমজানের আরেক চাচতো ভাই জহুরুল ইসলাম (৩০) ও রমজানের স্ত্রী রোজিনা (৩২)।

জানা গেছে, মঙ্গলবার ভোরে রমজান আলীর ছোট ছেলে মোবাইল ফোনের চার্জার নিয়ে বাথরুমে যায় এবং সেখানে সেটি হারিয়ে ফেলে। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে রমজান চার্জারটি খুঁজতে সেখানে যান। একপর্যায়ে সেফটিক ট্যাঙ্ককের উপরের অংশ ভেঙ্গে নিচে পড়ে যান। রমজানকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী রোজিনা (৩২) ট্যাঙ্কের মধ্যে পড়ে যান।

এরপর ছেলের চিৎকারে রমজানের চাচাতো ভাই হাসান আলী মোল্লা (৩৫) ও জহুরুল ইসলাম (৩০) ট্যাঙ্কের মধ্যে থেকে রমজান ও রোজিনাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তারাও ট্যাঙ্কের মধ্যে পড়ে যান। এ সময় গ্রামের লোকজন এগিয়ে এসে সেপটিক ট্যাঙ্কের গ্যাস থেকে তাদের বাঁচাতে হাতপাখার বাতাস দিয়ে তাদের অক্সিজেন সরবরাহের চেষ্টা করেন এবং সতর্কতার সঙ্গে কয়েকজন ভিতরে নেমে তাদের উদ্ধার করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় চারজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে রমজান আলীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসান মোল্লা মারা যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে