,

এবার কম ব্যবধানে হারল বাংলাদেশ

bangladesh__vs__kazikistanস্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফের হোম ম্যাচেও তাজিকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। তবে এবারের ব্যবধানটা কম।

গত ২ জুন বাছাইপর্বের প্রথম লেগে তাজিকিস্তানের মাঠে মুখোমুখি হয়েছিল মামুনুল বাহিনী। সেদিন ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল ডি ক্রুইফের শিষ্যরা।

মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তাজিকিস্তানের কাছে মাত্র ১-০ গোলের ব্যবধানে হেরেছে মামুনুলরা।

ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ডি-বক্সের একটু বাইরে ফাউল করেন ডিফেন্ডার রায়হান হাসান। ফ্রি-কিক থেকে তাজিকিস্তানের মিডফিল্ডার আখতাম নাজারভ একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

পরবর্তী সময়ে ম্যাচে ফেরার জন্য বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি একটিও। তাই ঘরের মাঠেও হারের স্বাদ নিতে হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে।

তবে তাজিকিস্তানের কাছে এই ম্যাচে হারলেও এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার সুযোগ থাকছে বাংলাদেশের।

ভুটানের সঙ্গে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১১ অক্টোবর ভুটানের মাঠে প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে জিততে হবে লাল-সবুজের জার্সিধারীদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা