,

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, মেজরসহ আহত ১৭

bus_নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় মেজরসহ ১৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কোনাবাড়ী কলেজ রোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৩ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে মেজর ডা. নাজমুলকে উদ্ধার করে ঢাকা পাঠানো হয়েছে।

জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী কলেজ রোড এলাকায় বগুড়াগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়। বঙ্গবন্ধু পশ্চিম থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তবে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে আহত মেজর ডা. নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মেজর ডা. নাজমুল ঢাকা থেকে ওই বাসযোগে কর্মস্থল নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন। তিনি টাঙ্গাইলের কান্দাপাড়া গ্রামের খন্দকার রেজাউল করিমের ছেলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা