,

অনলাইনে যৌন নিগ্রহের ঝুঁকিতে তরুণ প্রজন্ম

 
আন্তর্জাতিক ডেস্ক : ১৮ বছরের ৮০ শতাংশ তরুণই অনলাইনে যৌন নিগ্রহের ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের এক গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।মঙ্গলবার সংস্থাটি এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে।

 

unisef1465308576

প্রতিবেদন থেকে জানা যায়, তথ্য পাওয়ার ক্ষেত্রে অনলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সেখানেই তরুণরা বেশি নিগ্রহের শিকার হন।
‘অনলাইনে বেড়ে ওঠা’- শীর্ষক আন্তর্জাতিক এ জরিপ ওপর করা হয়। ২৫টি দেশের ১৮ বছর বয়সী ১০ হাজারেরও বেশি ছেলে-মেয়ের ওপর এ জরিপ চালানো হয়।গবেষণার ফলাফলে দেখা যায়, ১৮ বছর বয়সী ১০ জনের মধ্যে আটজন তরুণই বিশ্বাস করে, তারা অনলাইনে যৌন নিগ্রহের ঝুঁকিতে বা এ ধরনের আচরণের শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে।

 

পাঁচজনের বেশি তরুণ মনে করে, তাদের বন্ধুরা ইন্টারনেট ব্যবহারের সময় ঝুঁকিপূর্ণ আচরণে অংশ নেয়। তবে দেশ ভেদে শতাংশের হার ভিন্ন দেখা গেছে।ইউনিসেফের শিশু সুরক্ষা-বিষয়ক সহযোগী পরিচালক করনেলিয়াস উইলিয়ামস বলেন, ‘তরুণদের তথ্যপ্রাপ্তিতে ইন্টারনেট ও মোবাইল ফোন বিপ্লব বয়ে নিয়ে এসেছে। তবে অনলাইনে মেয়ে ও ছেলেদের নিগ্রহের বিষয়টি কতটা সত্যি, তা জরিপের ফলে উঠে এসেছে।’

 

গবেষণার ফলাফলে জানানো হয়, প্রতি তিনজন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে একজন শিশু। জরিপের ফলে অনলাইনে তরুণেরা কতটুকু নিরাপদ, তা তাদের উপলব্ধি থেকে বোঝা গেল।গবেষণায় দেখা গেছে, ৯০ শতাংশ কিশোর-কিশোরী অনলাইনে তাদের বিপদ এড়াতে পারে।১০ জনের মধ্যে ছয়জন জানায়, তারা অনলাইনে নতুন কারও সঙ্গে মেশা গুরুত্বপূর্ণ নয় অথবা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। ৩৬ শতাংশ জোরালোভাবে বিশ্বাস করে, অনলাইনে কেউ নিজের সম্পর্কে মিথ্যা বললে তারা তা ধরতে পারে। অনলাইনে হুমকির মুখোমুখি হলে তারা বেশির ভাগই মা-বাবা অথবা শিক্ষকদের পরিবর্তে বন্ধুদের কাছে যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা