,

ইফতারিতে যেভাবে তৈরি করবেনসুস্বাদু খাসির হালিম!

 

লাইফস্টাইল ডেস্ক :ইফতারিতে মিষ্টি জাতীয় খাবারের পাশাপাশি ঝাল খাবারের গুরুত্ব থাকে সমান হারে। আর তাইতো ইফতারিতে নিয়মিত স্থান করে নেয় সুস্বাদু হালিম। রুটি, পরোটার সঙ্গে বা শুধু খেতে হালিমের জুড়ি নেই। মজাদার হালিম খেতে রোজ রোজ খাবারের দোকানের ওপর নির্ভর করতে হয়। অথচ, চাইলে খুব সহজে নিজেই রান্না করে নিতে পারেন। দেখে নিতে পারেন মজাদার খাসির হালিম রান্নার উপায়।

kh-700x336

* যা যা লাগবে
খাসির মাংস ১ কেজি, মুগ ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, বুটের ডাল আধা কাপ, খেসারি ডাল আধা কাপ, মাষ কলাই ডাল আধা কাপ, আদারসুন বাটা ২ টেবিল চামচ, দারুচিনি-এলাচ ৮টি, তেজপাতা ২টি, পোলাও চাল আধা কাপ, গমের গুঁড়া আধা কাপ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদা কুচি ২ টেবিল চামচ, ধনে পাতা ও কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, লেবুর রস পরিমাণমতো।

 
* যেভাবে করবেন
প্রথমে খাসির মাংস আদা, রসুন, দারুচিনি, এলাচ, হলুদ, মরিচ ও অন্যান্য মসলা দিয়ে ভালো করে রান্না করতে হবে। সব ডাল একসঙ্গে আলাদা পাত্রে সেদ্ধ করে রান্না করা মাংসের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন। এবার পোলাও চাল ও গমের গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন। পরিবেশনের সময় আদা কুচি, লেবুর রস, পেঁয়াজ ওপরে ছড়িয়ে দিলেই হল।

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত