বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রধানমন্ত্রীর ঘোষণায় আস্থা নেই বিএনপির’

 
নিজস্ব প্রতিবেদক : ‘খুনিদের রেহাই দেয়া হবে না’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণায় আস্থা নেই বিএনপির। আজ নয়াপল্টনে দলের কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ প্রতিক্রিয়া জানান। এর আগে মদিনায় প্রবাসীদের সঙ্গে এক সভায় পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যা নিয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রিজভী বলেন, বিদেশি নাগরিক, সাংবাদিক হত্যাসহ অনেক হত্যাকা-ের সময় প্রধানমন্ত্রী একই ধরনের কথা বলেছেন।

2015_12_09_16_33_10_U9qqYjDrsa7txlxuHpxBldqJektroC_original

 

কিন্তু বেশ কিছুদিন জঙ্গিদের চালানো তৎপরতার পরও সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর কোনো হদিস বের করতে পারছে না। অথচ ঘটনা ঘটলেই চট করে প্রধানমন্ত্রী কারও না কারও ওপরে দোষ চাপিয়ে দিচ্ছেন। এ কারণেই প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আস্থাহীনতা দেখা দিয়েছে। বিএনপির এই নেতা বলেন, চারদিক থেকে সরকারের ওপর বিপদ ঘনিয়ে এলে তখন তারা জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিয়ে নানা কারসাজি করে থাকে। এরই অংশ হিসেবে মিথ্যা মামলায় চেয়ারপারসনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে।

 

 

তিনি বলেন, সরকারি দলের নেতাদের ‘পণ্য সিন্ডিকেটের’ কারণে রমজানে নিত্যপণ্যের মূল্য ‘হাইজাম্প’ দিয়ে বাড়ছে। রিজভী দাবি করেন, এই সরকারের আমলে রহস্যজনক জঙ্গিবাদীরা বেপরোয়া হয়ে উঠেছে। এদের প্রাণ নেওয়ার নিশানায় পরিণত হয়েছে নানা শ্রেণিপেশার মানুষ। কিন্তু এখন স্বয়ং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদের পরিবারের সদস্যরা জঙ্গিচক্রের দানবীয়তার শিকার হচ্ছে। কিন্তু এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসবের কোন হদিস করতে পারছে না। অথচ এই অবস্থার মধ্যেও সরকারের আত্মতুষ্টির কমতি নেই।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত