,

হলিউড তারকা স্মিথের কাঁধে আলীর কফিন

 

আন্তর্জাতিক ডেস্ক : বিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর দাফন হচ্ছে আগামী শুক্রবার, তার নিজ শহর লুইসভিলে। এর আগে আলীর কফিনটি গোটা শহরে প্রদক্ষিণ করার কথা রয়েছে। সে সময় তার কফিন বহন করবেন হলিউডের জনপ্রিয় তারকা উইল স্মিথ এবং ব্রিটিশ মুষ্ঠিযোদ্ধা ও হেভিওয়েট চ্যাম্পিয়ন লেনক্স লুইস

2016_06_07_12_56_55_FpCwW3PWXj3rTUGgamdxqw2IZfsmLZ_original

তার শেষবিদায়ের অনুষ্টানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের অংশ নেয়ার কথা রয়েছে। এটি অনলাইনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

শুক্রবার যারা আলীর কফিন বহন করবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন হলিউড তারকা উইল স্মিথ এবং ব্রিটিশ মুষ্ঠিযোদ্ধা ও হেভিওয়েট চ্যাম্পিয়ন লেনক্স লুইস। আরো থাকবেন আলীর দুই চাচাত ভাই জন গ্রেডি ও জান ওয়াডেল, ভাইয়ের ছেলে ইবন আলী, সাবেক শ্যালক ইয়ান কোমাবি এবং পারিবারিক বন্ধু জন রামসে।

আলীর শেষবিদায়ের অনুষ্ঠানে দেশ বিদেশের হাজার হাজার মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান, জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

প্রসঙ্গত, হলিউড তারকা উইল স্মিথ ২০০১ সালে আলীর জীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। মুষ্ঠিযোদ্ধা ও সামাজিক কর্মী আলীর চরিত্রে অভিনয়ের জন্য তিনি সম্মানজনক একাডেমি ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা