,

সানির স্বপ্নের পুরুষ যারা

Sunny-Holi-Party-4বিনোদন ডেস্ক : আপনি তো অনেক পুরুষের স্বপ্নে আসেন। কিন্তু আপনার স্বপ্নের পুরুষ কে? কাজ থেকে ছুটি নিয়ে বিদেশে ঘুরতে যাওয়া সানি লিওনকে এমনই প্রশ্ন করা হয়। বলিউডের বেবি ডল বলেন, তার স্বপ্নের পুরুষ যে সব অবস্থাতেই তার সঙ্গে থাকবেন। কখনোই ছেড়ে যাবেন না। কোনো অবস্থাতেই ভয় পায় না। আর তাই সানির স্বপ্নের পুরুষ তার বাবা ও স্বামী।

সানি লিওন তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের প্রশংসা করে বলেন, ড্যানি হলেন সেই পুরুষ যে যেকোনো মহিলার সবচেয়ে পছন্দের মানুষ হতে পারে। এরপর সানি লিওনকে প্রশ্ন করা হয় বিবাহিত জীবন টিকিয়ে রাখার সেরা উপায় কী? সানির সাফ জবাব ভালোবাসা, অ্যাডজাস্টমেন্ট আর আন্ডারস্যান্ডিং।

সানি লিওনের সঙ্গে নতুন সিনেমায় জুটি হচ্ছেন আরবাজ খান। ‘তেরা ইনতেজার’ নামের একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন এই দুই তারকা। এরই মধ্যে সিনেমাটিতে সানি ও আরবাজকে চূড়ান্ত করা হয়েছে। সানি লিওনের বর্তমানে রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী আগস্টে সিনেমাটির কাজ শুরু হবে।

সানি লিওনকে সর্বশেষ দেখা গেছে, ওয়ান নাইট স্ট্যান্ড সিনেমায়। এ ছাড়া মুক্তির অপেক্ষায় তার বেইমান ইশক সিনেমাটি। শাহরুখ খানের সঙ্গে রাইস সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে তাকে। সম্প্রতি সেই গানের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। সূত্র : জি নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে