,

সংলাপের প্রয়োজন নেই

hudaনিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন ও সুখী সমৃদ্ধ দেশ গড়তে কারো সঙ্গে সংলাপের প্রয়োজন নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই পারবেন।
মঙ্গলবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ এ আলোচনা সভার আয়োজন করে। নাজমুল হুদা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা এখন ক্ষমতায়। আমরা সবাই জানি উনি কী করতে পারেন। দেশের আইনের শাসন, গণতন্ত্র, উন্নয়ন, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠাসহ সব কিছু করার ক্ষমতা ওনার আছে। এ জন্য কারো সঙ্গে সংলাপে বসার প্রয়োজন নেই। উনি একাই পারবেন। তিনি বলেন, উনি (হাসিনা) পদ্মাসেতু তৈরি করছেন, রাজধানীতে ফ্লাইওভার নির্মাণ করছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, জনগণ ওনাকে ভালো না বেসে কাকে ভালোবাসবেন? কাকে ভোট দেবেন? গণতন্ত্র এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি উল্লেখ করে নাজমুল হুদা বলেন, তবে এ কথা স্বীকার করতেই হবে, গণতন্ত্র এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি। ৫ জানুয়ারির নির্বাচন যেভাবে হয়েছে, তাকে কেউ বলতে পারবে না, তারা ঠিকমতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।
ইউপি নির্বাচন যেভাবে হলো, তাতে গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে আছে, তা বলা যাবে না। বিএনপির সাবেক এই নেতা বলেন, কিন্তু এ নিয়ে অন্য জায়গা দৌড়াদৌড়ি করার কিছু নেই। যা করার জননেত্রী শেখ হাসিনাই করবেন। উনিই মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা