,

নখ সুন্দর রাখতে করণীয়

l.s-8_13074লাইফস্টাইল ডেস্ক : অনেক সময়ই দেখা যায়, আপনার নখ তার স্বাভাবিক রং হারিয়ে ফেলেছে। বিশেষ করে যারা রান্না করতে পছন্দ করেন এবং রান্নাঘরেই বেশির ভাগ সময় কাটান।

তেলে-হলুদে তাদের আঙুলের নখের উপরে হলুদ ছোপ পড়ে থাকে। পার্লারে গিয়ে অহেতুক টাকা ও সময় নষ্ট করেন অনেকেই। অথচ বাড়িতেই এমন কিছু জিনিস রয়েছে, যেগুলো দিয়ে খুব সহজেই নখের যত্ন নেয়া যায়। ঘরোয়া উপায়ে খুব সহজেই ফিরিয়ে আনা যাবে নখের স্বাভাবিক উজ্জ্বলতা।
১. উষ্ণ গরম পানি দিয়ে প্রথমে নখ ভালো করে ধুয়ে নিন। এরপর নখের উপর পাতিলেবুর রস লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন। লেবু অ্যাসিডিক হওয়ায় তা নখের রং ফিরিয়ে আনতে সক্ষম।

২. নখের যত্নে ভিনেগারের জুড়ি মেলা ভার। হোয়াইট ওয়াইন ভিনেগার সব থেকে ভালো। ১ লিটার পানিতে ২০-৩০ মিলিলিটার ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোয় নিয়ে পাঁচ মিনিট নখের উপর রাখুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩. বকিং সোডার সঙ্গে সামান্য হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে নখের উপর লাগিয়ে রাখুন তিন মিনিট। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নখ ঝকঝকে হয়ে যাবে।

৪. নলপলিশ লাগানোর আগে যে ন্যাচরাল বেস কোট লাগাই সেই কোটে নখের উপর লাগিয়ে রাখুন। পুরুষরাও এই কোট লাগাতে পারেন। এতে হলুদ ছোপ পড়া থেকে রক্ষা পাবে নখ।

৫. নখের উপর লাগিয়ে নিন হোয়াইটেনিং পেন্সিল। হলুদ ছোপ পড়লে আবার তুলে লাগিয়ে নেবেন। এতে নখ রক্ষা পাবে।

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত