,

মিতু হত্যার তদন্তে অগ্রগতি নেই

Mituনিউজ ডেস্ক : আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে বলে জানিয়েছেন চট্টগ্রাম পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। তিনি জানান, ‘সবদিক বিশ্লেষণ করে তদন্ত এগোচ্ছে। একটু সময় নিচ্ছি মূল জায়গায় আসতে।’
আজ মঙ্গলবার দুপুরে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার।

ঘটনার দিন বাবুল আক্তারের স্ত্রীর মুঠোফোনে তাঁর ছেলের স্কুল থেকে এটি খুদে বার্তা পাঠানোর যে খবর ছড়িয়েছে, এর সত্যতা জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, ঘটনার পর থেকে মাহমুদা খানমের মুঠোফোনটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, তারা কোনো খুদে বার্তা পাঠায়নি। তারপরও তাঁর মুঠোফোনটি পেলে তা যাচাই–বাছাই করে দেখা হবে।

পুলিশ কমিশনার বলেন, কেন, কারা, কীভাবে প্রথমবারের মতো পুলিশ সদস্যের পরিবারের ওপর হামলা করল, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

গত রোববার সকাল সাতটায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম। ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল। এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে। হত্যার পর রাতে পাঁচলাইশ থানার সোমবার বাবুল আক্তার নিজে বাদী হয়ে হত্যা মামলা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা