,

খুলনার মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত

photo-1465283136নিউজ ডেস্ক : খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র মনিরুজ্জামান মনিরের বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে মেয়র হিসেবে তাঁর দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না।

আদালত একই সঙ্গে মনিরুজ্জামানের বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

সরকারি আদেশ স্থগিত চেয়ে মেয়র মনিরুজ্জামানের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে মনিরুজ্জামানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

মনিরুজ্জামানের আইনজীবী জানান, হয়রানির উদ্দেশ্যে রাজনৈতিকভাবে মামলাগুলো করা হয়েছে। একজন নির্বাচিত মেয়রকে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজনৈতিক কারণেই বরখাস্ত করেছে। হাইকোর্টের এ আদেশের ফলে মনিরুজ্জামানের মেয়রের দায়িত্ব পালনে আর বাধা থাকল না।

হরতাল ও নাশকতায় করা দুই মামলায় মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত বছরের ২ নভেম্বর তাঁকে মেয়রের পদ থেকে বরখাস্তের চিঠি ইস্যু করে। পরে এই সরকারি সিদ্ধান্তের বিষয়ে হাইকোর্ট আবেদন করেন মনিরুজ্জামান। শুনানি শেষে হাইকোর্ট আজ বরখাস্তের আদেশ স্থগিত করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা