,

প্রতিবাদ জানাতে লুঙ্গি পরে কলেজে

Lungi1465266728কলেজে সব মেয়েরা লুঙ্গি পরে এসেছে। এ যুগে এমন দৃশ্য সত্যি অবাক করার মতো! কিন্তু এমন অবাক করা ঘটনাই ঘটেছে ভারতের কেরালা রাজ্যের একটি কলেজে।ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, উল্লিখিত রাজ্যের একটি কলেজে মেয়েদের পোশাকবিধি সম্পর্কে নতুন নিয়ম চালু করে কলেজ কতৃপক্ষ। সেখানে কলেজে মেয়েদের জিনসের প্যান্ট পরে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞায় কলেজজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে মেয়েরা পাল্টা প্রশ্ন তোলে, কলেজে যদি ছেলেরা জিনসের ট্রাউজার পরে আসতে পারে তাহলে মেয়েরা পারবে না কেন? তারা এই পোশাকবিধি বাতিলের দাবি জানায়।

কিন্তু কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তের ব্যাপারে অটল থাকে। এর প্রতিবাদে কলেজের সব মেয়ে শিক্ষার্থী লুঙ্গি পরে কলেজে উপস্থিত হয়। এরপর খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পরে। লুঙ্গি পরে প্রতিবাদের কিছু ছবি হোয়াটস অ্যাপে পোস্ট করা হয়। তারপরই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। সর্বশেষ খবরে জানা গেছে, এই প্রতিবাদের পর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে