,

ভয়ংকর ‘শিকারি’ শাকিব

20954-shikari-poster-1বিনোদন ডেস্ক : যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে নাম লেখানোর পর থেকে প্রতিনিয়ত ভক্তদের চমকে দিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। ‘শিকারি’র নতুন পোস্টারে শাকিবের দুর্ধর্ষ রূপ দেখে আরও একবার ধাক্কা খেলেন সবাই!

রোববার জাজ মাল্টিমিডিয়ার ফেইসবুক পেইজে দেখা গেলো ‘শিকারি’ সিনেমার দ্বিতীয় পোস্টার, যেখানে শাকিবের দুর্দান্ত চাহনি ইঙ্গিত করেছে টান টান উত্তেজনার অ্যাকশনের। এরই মধ্যে শাকিবের ছবি সম্বলিত পোস্টারটি ভাইরাল হয়ে গেছে ফেইসবুকে, এখনও এক দিন না পেরোতেই লাইক পড়েছে আড়াই হাজারেরও বেশি।

ভক্তদের বেশিরভাগেরই ভাষ্য, শাকিবের সুপ্ত প্রতিভা এতদিন কাজে লাগাতে পারেননি ঢাকাই পরিচালকরা।

একজন লেখেন, “শাকিব আসলেই ট্যালেন্টেড এন্ড হ্যান্ডসাম হাঙ্ক। আমাদের পরিচালকরাই তাকে সঠিকভাবে উপস্থাপনে ব্যর্থ হয়েছে।

যদি দেবের সাথে পাল্লা দিয়ে টলিউডে কাজ করতো তাহলে শাকিবের ফ্যান ফলোয়ার বেশি থাকতো।”
‘শিকারি’র মাধ্যমে দুই বাংলায় একসঙ্গে প্রথমবারের মত অভিষেক হবে শাকিবের। তার সঙ্গে জুটি বাঁধবেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তি চট্টোপাধ্যায়। বাংলাদেশ থেকে সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন জাকির হোসেন সীমান্ত এবং জয়দীপ মুখার্জী। ‘শিকারি’র সংগীত পরিচালনায় আছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত।

আসছে ঈদে মুক্তি পাবে ‘শিকারি’, তবে একই দিনে মুক্তি পাবে জাজের আরেকটি ছবি ‘বাদশা-দ্য ডন’। এতে বাংলাদেশের নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বাঁধবেন কলকাতার জিৎ গাঙ্গুলি। তবে বাংলাদেশি দর্শকের কাছে শাকিবের ‘শিকারি’ই বেশি সাড়া পাবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

এ জাতীয় আরও খবর

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি