,

যে কারণে অতিরিক্ত গ্রিন টি খাবেন না

greeeeennnnnnnnnnnnস্বাস্থ্য ডেস্ক : গ্রিন টি দিনে দিনে স্বাস্থ্য চর্চাকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রিন টি’র নানা উপকারিতার কারণেই এর এতো গ্রহণযোগ্যতা। শুধু তাই নয় রূপচর্চার উপকরণ হিসেবেও প্রাধান্য পাচ্ছে গ্রিন টি। বিশেষ করে ওজন নিয়ন্ত্রণে রাখতে গ্রিন টি’র কার্যকরী ভূমিকা রয়েছে। তবে জানেন তো অতিরিক্ত কোনকিছুই ভালো নয়। তেমনি অতিরিক্ত গ্রিন টি আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে।

দিনে দুই কাপ গ্রিন টি আপনি খেতে পারেন। এতে ক্ষতি নেই। কিন্তু চিকিৎসকরা বলছেন হাজার গুণ থাকলেও নিয়ম মেনে গ্রিন টি খেতে।

চিকিৎসকদের মতে, ভরা পেটে দু’এক কাপ গ্রিন টি খাওয়া গেলেও খালি পেটে একেবারেই তা করা যাবে না। এতে পেটে আলসারের আশঙ্কা থাকে। এছাড়াও গ্রিন টি অতিরিক্ত খেলে লিভারের সমস্যা হতে পারে। রক্তে আয়রন এবং ক্যালসিয়ামের পরিমাণ কমায়। এর ফলে অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। গর্ভাবস্থায় গ্রিন টি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করছেন চিকিৎসকেরা। এর ফলে গর্ভস্থ শিশুর মস্তিস্ক এবং মেরুদণ্ডে কিছু সমস্যা তৈরি হতে পারে। এছাড়া অতিরিক্ত গ্রিন টি পান করলে ঘুমের সমস্যাও হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা