,

ভারতে নিজে থেকে আসিনি, সবাই জানে : সালাউদ্দিন

salauddin_ahmedনিউজ ডেস্ক : ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে অবস্থানরত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে দু’মাস ‘বন্দি থাকা অবস্থায়’ তিনি ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।

শিলংয়ে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন জানান, তিনি স্বেচ্ছায় ভারতে আসেননি।

তার দাবি, বাংলাদেশ থেকে তাকে ‘অপহরণ’ করা হয়েছিল এবং যারা ‘অপহরণ’ করেছে তারাই তাকে হাত-পা এবং চোখ বেঁধে ভারতে রেখে গেছে।

কিন্তু কারা তাকে অপহরণ করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপির এই নেতা।

সালাউদ্দিন আহমেদ বলেন, ‘দু’মাস আমি তাদের কাস্টডিতে (কারাগারে) ছিলাম। এর চাইতে আর কী বলা যাবে?’

কিন্তু এ দু’মাস সে কাস্টডিতে কেমন ছিলেন তিনি?- এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘যেভাবে মানুষ কবরে থাকে। অনেকটা ওরকম।’

গত প্রায় এক বছর ধরে শিলংয়ে আছেন সালাউদ্দিন আহমেদ। ২০১৫ সালের মার্চ মাসের দিকে ঢাকার উত্তরার একটি বাসা থেক নিখোঁজ হয়েছিলেন তিনি।

তার দল বিএনপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এর সঙ্গে জড়িত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুনির্দিষ্ট অভিযোগ করে বলেছিলেন, সালাউদ্দিন আহমেদ র‍্যাবের হেফাজতে আছে। এর কিছুদিন পরেই ভারতের মেঘালয়ে সালাউদ্দিন আহমেদের সন্ধান মেলে।

যদিও বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী এবং আইনশৃংখলা বাহিনীর তরফ থেকে বিএনপির অভিযোগ নাকচ করে দেয়া হয়।

বর্তমানে মেঘালয়ের একটি আদালতে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা চলছে। এই মামলার কাজ প্রায় শেষ পর্যায়ে আছে বলে তিনি জানিয়েছেন।

সালাউদ্দিন আহমেদ বলেন, ‘ভারতে আমি নিজে থেকে আসিনি। এটা সবাই জানে। এই বিষয়টি আদালতকে বোঝানোর চেষ্টা করব। আশা করি ন্যায়বিচার পাব।’

তিনি জানান. গত এক বছরে তিনি ভারতে চিকিৎসা নিয়েছেন। এজন্য মেঘালয় রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ