,

এবার ঝিনাইদহে পুরোহিতকে গলাকেটে হত্যা

Zinaidahনিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গায় আনন্দ গোপাল গাঙ্গুলি (৫৫) নামের এক পুরোহিতকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার নলডাঙ্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

আনন্দ গোপাল ওই মন্দিরের পুরোহিত ছিলেন। তিনি উপজেলার করাতিপাড়া গ্রামের মৃত সত্য গোপাল গাঙ্গুলির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে মন্দিরে যাচ্ছিলেন আনন্দ গোপাল। পথে মহিষাডাঙ্গা গ্রামের মাঠে মোটরসাইকেলে এসে দুর্বত্তরা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এখন পর্যন্ত এ হত্যার দায় কেউ স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে আনন্দ গোপাল হত্যার মিল রয়েছে।

গত রোববার চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা।

ওইদিনই নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে নিজ দোকানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে কয়েক ঘণ্টার মধ্যেই জঙ্গিগোষ্ঠী আইএস সুনীল গোমেজকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

এছাড়া গত মাসে ঝিনাইদহের পার্শ্ববর্তী কুষ্টিয়ায় এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করে পরে খ্রিস্টান ধর্ম প্রচারের অভিযোগ এনে তার দায় স্বীকার করে আইএস।

এ জাতীয় আরও খবর

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা