,

রাজধানীতে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের কালশীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন দুই সন্ত্রাসী নিহত হয়েছে।আজ মঙ্গলবার ভোরে পল্লবী থানার কালশী লোহার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দুজনের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

crossfire

 

পল্লবী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বার্তা সংস্থা ইউএনবিকে জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে কালশী এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে এক বন্দুকযুদ্ধে এ দুজন নিহত হয়েছে। পরে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পল্লবী থানা পুলিশ।

বন্দুকযুদ্ধ সম্পর্কে এর বেশি আর কোনো তথ্য জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা