,

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বাজে কথা: ইসরায়েলি মুখপাত্র

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পৃক্ততার যে ইঙ্গিত করেছেন, সেটি তীব্র ভাষায় উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের একজন মুখপাত্র।বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘বাজে কথা’ হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাহসান।

160606163848_emmanuel_nahshon__640x360_bbc_nocredit_130735

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ইসরায়েলের প্রতিক্রিয়া জানতে চাইলে মি: নাহসান বিবিসিকে এ কথা বলেন।বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, দেশে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের’ অংশ। স্বরাষ্ট্রমন্ত্রী এসব হত্যাকাণ্ডের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন।

 

তিনি মনে করেন এজন্য বিএনপি এবং জামায়াত-শিবির এর জন্য দায়ী। তাদের সাথে বিদেশী শক্তির যোগসাজশ রয়েছে বলে তিনি ইঙ্গিত করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসি বাংলাকে বলেন , “ইতোমধ্যে বাইরের একটি গোয়েন্দা সংস্থা এর সাথে যুক্ত হয়েছে। এগুলো নিয়ে নয়া প্রচেষ্টা শুরু করেছে।”কোন্‌ দেশের গোয়েন্দা সংস্থাকে তারা সন্দেহ করছেন? বিবিসির এই প্রশ্নে মন্ত্রী প্রকাশিত খবরা-খবর উল্লেখ করে বলেন, ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থা দেশের বিরোধী নেতৃবৃন্দের সাথে কথা বলছে।

সম্প্রতি বিএনপি’র এক নেতা আসলাম চৌধুরীর সাথে ইসরায়েলের নাগরিক মেন্দি সাফাদির ‘বৈঠকের’ বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন , “এটা আপনারাও ভালো করে বলেছেন, ইসরায়েলি এক গোয়েন্দা সংস্থা আমাদের এক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলছে। এটা তো আপনারা শুনেছেন, দেখেছেন।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে