,

কাদিয়ানি মসজিদে হামলাকারীর সহযোগী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

 
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় কাদিয়ানি মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারীর সহযোগী জামাল উদ্দিন (২২) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

Rajshahi1465268228
সোমবার দিবাগত রাত ৩টার দিকে গোদাগাড়ী উপজেলার ফরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জামাল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিনগর লক্ষ্মীপুর গ্রামের তাবজুল হকের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে জামালকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবুডাইং এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গোদাগাড়ীর ফরাদপুর এলাকায় গেলে জামালের সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ আত্মরক্ষায় গুলি করে। এ সময় বন্দুকযুদ্ধে জামাল নিহত হন।

আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে জামাল জানান, গত ২৫ ডিসেম্বর বাগমারার কাদিয়ানি মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারীর নাম তারেক (২০)। তার বাবার নাম আবু সালেক। তারেকের বাড়ি শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের রূপনগর গ্রামে। তারেকের বাবা জামায়াত কর্মী সালেক সাবেক সেনাসদস্য। তারেক আগে ছাত্রশিবির করতেন। পরে জেএমবিতে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা