,

রিজার্ভ চুরি: মূলহোতার সন্ধান কখনো না-ও মিলতে পারে: মার্কিন সাইবার বিশেষজ্ঞ

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয়ে যাওয়া অর্থ সম্পর্কে নতুন করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে রয়টার্স।মূলহোতাদের শনাক্ত করতে কয়েকটি দেশ মিলে তদন্তে নামলেও তার সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের সাবেক এক কর্মকর্তা।

bank_130741

সিঙ্গাপুরে নিরাপত্তা বিষয়ক এক সংলাপের ফাঁকে এক প্রতিক্রিয়ায় তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের রিজার্ভ চুরির তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেন বলে রয়টার্স শুক্রবার জানিয়েছে।

এদিকে, সিঙ্গাপুর ডেটলাইনে প্রকাশিত খবর সম্পর্কে গতকাল নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করেছে, ‘বাংলাদেশ ব্যাংক কেলেংকারির হোতাদের আর কখনই চিহ্নিত না-ও হতে পারে: সাবেক মার্কিন কর্মকর্তা।’

শন কানুক নামে এই সাইবার অপরাধ বিশেষজ্ঞ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র কিংবা ফিলিপিন্সের এই সরকারি তদন্তে দৃঢ় কোনো অবস্থান দেখতে না পাওয়ার কথাই জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয়ের সাইবার নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন শেষে গত মে মাসে অবসরে যান কানুক।

যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে বাংলাদেশের আট কোটি ১০ লাখ ডলার গেছে ফিলিপিন্সে। যুক্তরাষ্ট্রের এফবি আই, ফিলিপিন্সের মুদ্রা পাচার প্রতিরোধ সংস্থা এবং বাংলাদেশের সিআইডি এর তদন্ত করছে।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের একটি কমিটি, ফিলিপিন্সের সিনেটের একটি কমিটি এবং বাংলাদেশ সরকার গঠিত উচ্চ পর্যায়ের একটি কমিটিও আলোচিত এই ঘটনার তদন্ত করছে।

এই সাইবার অপরাধের হোতাদের তদন্তকারীরা খুঁজে বের করতে পারা নিয়ে সংশয় প্রকাশ করে শন কানুক রয়টার্সকে বলেন, “তারা কখনও সফল নাও হতে পারে।”

বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনাটি জানলেও অবসরের আগে তার তদন্তের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না বলে জানান তিনি।

সাইবার নিরাপত্তাদাতা সংস্থা বিএই সিস্টেমস বলেছে, বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে হ্যাকাররা যে ম্যালওয়্যার বসিয়েছিল, তা তাদের কাজের সব চিহ্ন মুছে দিয়েছে। একই ধরনের ২০১৪ সালে সনি কর্পোরেশনও একইভাবে আক্রান্ত হয়েছিল, যার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করা হয়।

দেশগুলোর তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং তার সঙ্গে পাল্লা দিয়ে সাইবার অপরাধীদের নিজেদের মধ্যে যোগাযোগ গড়ে তুলে সক্ষমতা বাড়ানোর দিকে ইঙ্গিত করে কানুক বলেন, “এই জল এখন অনেক কর্দমাক্ত, এটি বেশ জটিল।”

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা