,

দ্রুত পেট ফোলাভাব কমানোর ঘরোয়া উপায়

Halthস্বাস্থ্য ডেস্ক : হয়তো আগের রাতে কোনো বিয়েবাড়িতে জমপেশ খাওয়া হয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন পেটে অস্বস্তি লাগছে; পেট ফোলাভাব হয়েছে!

সাধারণত অ্যাসিডিটি বা গ্যাসের কারণে পেট ফোলাভাব হয়। তবে অনেক সময় দ্রুত খাওয়া, পায়খানার সমস্যা, ওজন বাড়া, ল্যাকটোজে অসহনীয়তা প্রভৃতি কারণে পেট ফোলাভাব হয়।

পেট ফোলাভাবের পাশাপাশি এই সময় হতে পারে পেট ব্যথা, হজমে অসুবিধা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া।

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে পেট ফোলাভাব কমানোর ঘরোয়া উপায়ের কথা।

উপাদান
• শসা এক-দ্বিতীয়াংশ কাপ
• লেবুর জুস এক চা চামচ
• আদা কয়েক টুকরো
• মধু এক টেবিল চামচ

এই উপাদানগুলো পাকস্থলীর সমস্যা যেমন গ্যাস, অ্যাসিডিটি, পেট ফোলাভাব কমাতে কাজ করে। শসার মধ্যে রয়েছে পেট জ্বালাপোড়া কমানোর উপাদান। আদা ও রসুনের মিশ্রণ অ্যাসিড রিফ্লাক্স কমাতে কাজ করে। আর মধুর মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি পাকস্থলীর সমস্যা কমায়।

প্রণালি
• উপাদানগুলো একত্রে ব্ল্যান্ডারে দিন।
• এর মধ্যে সামান্য পানি মিশিয়ে ব্ল্যান্ড করুন।
• পানীয়টি খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে।
• পেট ফোলাভাব থাকলে পানীয়টি পান করবেন।
• মিশ্রণটি দুই থেকে তিনবার খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা