বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছিটমহলবাসী ১০ জুলাই থেকে ভোটার হবে

sitmahalনিজস্ব প্রতিবেদক : বিনিময়ের এক বছরের মাথায় বিলুপ্ত ১১১ ছিটমহলে ভোটারযোগ্যদের তালিকাভূক্ত করতে তথ্য সংগ্রহ শুরু হচ্ছে ১০ জুলাই। বাড়ি বাড়ি গিয়ে ৩৭ হাজার ৩৫৩ জন অধিবাসীর মধ্যে আঠার বছর বয়সীদের ভোটার করা হবে। সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্রও পাবেন তারা।

নির্বাচন কমিশন বিলুপ্ত ছিটমহলবাসীকে ভোটার তালিকাভূক্ত করতে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। সেপ্টেম্বরে চূড়ান্ত তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ভোটের আয়োজন করতে ইসি।

দুই দেশের স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী, দাসিয়ারছড়াসহ ভারতের ১১১টি ছিটমহল ১ অগাস্ট প্রথম প্রহর থেকে বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হয়। এর বাসিন্দারাও বাংলাদেশের নাগরিক হয়ে যান। একইভাবে ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অংশ হয়ে যায়।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার জানান, ১১১ ছিটমহলের ৩৭ হাজার ৫৩৫ জনকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে ভোটারযোগ্যদের তালিকাভূক্ত করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ফরম পূরণের জন্যে রোজার মধ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ শেষ করা হবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী ১০ জুলাই থেকে ১৬ পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ। ছবি তোলা ও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন চলবে ১৭ জুলাই থেকে ২৫ জুলাই পর্যিন্ত। খসড়া তালিকা প্রকাশ করা হবে ১ অগাস্ট। দাবি, আপত্তি এবং শুনানি ও নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। গত মার্চে ইউপি ভোট চলার সময় বিলুপ্ত ছিটমহলের ভোটার তালিকা পুনঃবিন্যাস সম্পন্ন না হওয়ায় ১৫ টির তফসিল বাতিল করে নির্বাচন কমিশন।

ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, ইউপিগুলো হল- পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘি, কাজলদিঘি কালিয়াগঞ্জ, মারেয়া, বামোনহাট, বড়শশী; কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী সদর, পাথরডুবী, শিলখুড়ি; লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর বুড়িমারী, পাটগ্রাম, কুচলীবাড়ি, জগতবেড়, জোংড়া, বাউরা এবং হাতিবান্ধা উপজেলার গোতামারী।

ইসি কর্মকর্তারা জানান, বিলুপ্ত ছিট পার্শ্ববর্তী ইউপিগুলোয় অন্তর্ভূক্ত হওয়ায় এবং নাগরিকদের ভোটার তালিকাভূক্ত শেষ হলে নির্বাচনের আর বাধা থাকবে না। ৩৭ হাজার ৩৫৩ জন নাগরিকের মধ্যে প্রায় ৬০ শতাংশ লোক ভোটার তালিকাভূক্ত হতে পারেন।

নির্বাচন কমিশনার জাবেদ আলী জানান, রোজার পরে বিলুপ্ত ছিটমহলভুক্ত ইউনিয়নগুলোর কাজ শেষ হলে নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ইউনিয়নে ভোটের জন্য তফসিলও দেওয়া হবে। নভেম্বরের মধ্যে ভোট করার পরিকল্পনাও রয়েছে” বলেন ইসি কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত