,

যে কারণে স্বামীর ছবিতে আগ্রহী নন বিদ্যা বালান

Balanবিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম প্রযোজকদের একজন বিদ্যা বালানের স্বামী প্রখ্যাত সিদ্ধার্থ রায় কাপুর। তার পয়সায় বলিউডে নির্মাণ হয়েছে রাজনীতি, দিল্লী-বিল্লি, রাওডে রাঠোর, বারফি, চেন্নাই এক্সপ্রেস, হায়দর, ফিতুর এবং মুক্তির প্রতীক্ষায় থাকা আমির খানের সিনেমা ‘দঙ্গল’। এমন খ্যাত নামা একজন প্রযোজকের স্ত্রী হয়েও স্বামীর সিনেমায় কাজ করতে অনাগ্রহী ‘ডার্টি পিকচার’ খ্যাত তারকা অভিনেত্রী বিদ্যা বালান। আর কী কারণে তার অনাগ্রহ সে কথাও বললেন অকপটে!

বলিউডের প্রখ্যাত প্রযোজকের স্ত্রী বিদ্যা, অথচ স্বামীর কোনো সিনেমায় তিনি কাজ করতে মোটেও আগ্রহী নন। না এটা নিজের স্বকীয়তা টিকিয়ে রাখার জন্যে নয় বরং স্বামী-স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক টিকিয়ে রাখতেই নাকি এমন সিদ্ধান্ত বিদ্যার!

সম্প্রতি নিজের মুক্তির প্রতীক্ষায় থাকা ‘তিন’ সিনেমার প্রমোশনে অংশ নিয়ে নিজের সিনেমা ক্যারিয়ার সম্পর্কে বলতে গিয়ে বিদ্যা জানান, আমাদের স্বামী-স্ত্রীর স্বাভাবিক সম্পর্কটা টিকিয়ে রাখতেই সর্বোচ্চ চেষ্টা করি সিদ্ধার্থের কোনো সিনেমায় অভিনয় না করতে। এর কারণে হয়তো অনেক সময় অনেক ভালো সিনেমা হাত ছাড়া হয়ে যায়, কিন্তু একটু ভালো সম্পর্কের জন্য এটুকুতো সেক্রিফাইস করতেই হয়। ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগত সম্পর্ক ও প্রফেশনকে মিলাতে চাই না।

‘তিন’ সিনেমার একটি দৃশ্যে বিদ্যা বালান….

মুক্তির প্রতীক্ষায় থাকা নিজের সিনেমা নিয়ে বিদ্যা বলেন, তিন একটি থ্রিলার ফিল্ম। ব্যক্তিগতভাবে আমি থ্রিল বিষয়টা পছন্দ করি। এরমধ্যে একাধিক থ্রিলার সিনেমায় আমি অভিনয়ও করেছি। আশা করছি এটাও সবাকে আনন্দ দিবে।

সুজয় ঘোষের প্রযোজনায় তিন ছবিটি পরিচালনা করেছেন ঋভু দাশগুপ্ত। ছবিতে বিদ্যা ছাড়াও প্রথমবার একসঙ্গে দেখা যাবে মেগাস্টার অমিতাভ বচ্চন ও বর্তমান বলিউডের অন্যতম মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা