,

কোপা আমার জন্য বিশেষ টুর্নামেন্ট : মেসি

Messiস্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরে বড় কোনো শিরোপা জিতেনি আর্জেন্টিনা। এটা বেশ পোড়াচ্ছে দেশটির ফুটবল ভক্তদের। তার চেয়েও বড় কথা, পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির মতো খেলোয়াড় দলে থাকতে আর্জেন্টিনার নামের পাশে এমন তথ্য বেমানানই বটে। এটা বলার অপেক্ষা রাখে না যে বার্সেলোনা সুপারস্টারের কাছে এমনটা ভালো লাগছে না।

তাই যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকার শিরোপায় চোখ রাখছেন মেসি। জানালেন, এটা তার জন্য বিশেষ একটি টুর্নামেন্ট। ১৯৯৩ সাল থেকে শিরোপা খরা ঘোচানোর ঘোষণা দিয়ে আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘আর্জেন্টিনা ২২ বছর ধরে বড় কোনো শিরোপা জিততে পারেনি। এই গ্লানি আমরাও বহন করছি। এর সমাপ্তি চাই। তাই এবারের কোপা আমেরিকা আমার জন্য বিশেষ একটি টুর্নামেন্ট। গত বছর ফাইনালে (চিলির কাছে) আমরা হেরে গিয়েছিলাম। যে কারণে আর্জেন্টিনার জন্য এটা জিততে চাই।’

সদ্য সমাপ্ত মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচ খেলে ৩৭ গোল করেছেন মেসি। জিতেছেন স্প্যানিশ লা লিগা ও কোপা দেল রের শিরোপা। মৌসুমের মাঝপথে কিছু ফর্মহীনতায় ভুগলেও শেষ দিকে দুর্দান্ত ফর্মে ফিরেছেন মেসি। তবে বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার চিলির বিপক্ষে ‘ফাইনালের’ প্রতিশোধের ম্যাচে খেলতে পারছেন না তিনি। তার পরিবর্তে খেলার কথা রয়েছে গাইতানের।

রোববার একা একা অনুশীলন করেছেন মেসি। আজ (সোমবার) ভক্তদের সুসংবাদ দিলেন তিনি। বলেন, ‘চোট খুব একটা বেশি না। এখন বেশ ভালোই অনুভব করছি।’ যুক্তরাষ্ট্রের সান্টা ক্লারায় বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা