বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের ৩৬তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

 

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় ৩৬তম স্থানে উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। ২০১৫ সালে তালিকায় ৫৯তম স্থানে ছিলেন তিনি।বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন সোমবার বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে। এতে প্রথম স্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যারকেল। তিনি টানা ছয় বার এবং এবার নিয়ে ১১ বার ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন।

Hasina01465225907

 

গতবারের মতো এবারও তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন। ২০১৫ সালে চতুর্থ স্থানে থাকলেও এবার তৃতীয় স্থানে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা জ্যানেট ইয়েলেন। গত বছর তিনি ছিলেন ৬৫তম স্থানে।

 

 

তালিকায় তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে গেছেন বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস। পঞ্চম স্থানে রয়েছেন বহুজাতিক প্রতিষ্ঠান জেনারেল মোটরসের প্রধান নির্বাহী ৫৪ বছর বয়সি ম্যারি বারা।

 

ফোর্বসের তালিকায় ক্ষমধরদের মধ্যে শীর্ষ দশে আরো আছেন- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্ড (ষষ্ঠ), ফেসবুকের চিফ অপারেটিং অফিসার সেরিল স্যান্ডবার্গ (সপ্তাম), ইউটিউবের প্রধান নির্বাহী সুসান ওজসিককি (অষ্টম), যুক্তরাষ্ট্রের হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মেগ হুইটম্যান (নবম) এবং স্পেনের স্যানট্যানডার গ্রুপের নির্বাহী চেয়ারম্যান আনা প্যাট্রিসিয়া বোটিন।

 

এ ছাড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হে ১২তম স্থানে, প্রেসিডেন্ট ওবামার স্ত্রী মিশেল ওবামা ১৩তম স্থানে, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় পরামর্শক (স্টেট কাউন্সিলর) অং সান সু চি ২৬তম স্থানে ও রানি দ্বিতীয় এলিজাবেথ ২৯তম স্থানে রয়েছেন। এবার তালিকায় স্থান পাননি ব্রাজিলের অপসারিত প্রেসিডেন্ট দিলমা রুফেস। তা ছাড়া ভারতের রাজনৈতিক অঙ্গনের কোনো নারী ফোর্বস ম্যাগাজিনের তালিকায় স্থান পাননি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত