বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাকাণ্ডে ইসরায়েলি সম্পৃক্ততার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সম্প্রতি একের পর এক হত্যাকাণ্ডের সাথে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পৃক্ততার ইঙ্গিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।তিনি মনে করেন, বাংলাদেশে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের’ অংশ।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইতোমধ্যে বাইরের একটি গোয়েন্দা সংস্থা এর সাথে যুক্ত হয়েছে। এগুলো নিয়ে নয়া প্রচেষ্টা শুরু করেছে।”

index_130722

 

স্বরাষ্ট্রমন্ত্রী এসব হত্যাকাণ্ডের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন। তিনি মনে করেন বিএনপি এবং জামায়াত-শিবির এর জন্য দায়ী।মি: খান বলেন, “আমরা চিহ্নিত করেছি, যারা শিবির ছিল তারাই হুজি (হরকাতুল জিহাদ) হয়েছে, তারাই জেএমবি হয়েছিল এবং তারাই আনসারুল্লা বাংলা টিম। এরাই একেক সময় একে নাম দিয়ে এসব করছে।”

 

সম্প্রতি বিএনপির এক নেতা আসলাম চৌধুরীর সাথে ইসরায়েলের নাগরিক মেন্দি সাফাদির ‘বৈঠকের’ প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে।তিনি বলেন, “এটা আপনারাও ভালো করে বলেছেন, ইসরায়েলি এক গোয়েন্দা সংস্থা আমাদের এক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলছে। এটা তো আপনারা শুনেছেন, দেখেছেন।”এদিকে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যার ঘটনায় চারজনকে সন্দেহবশত আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ