,

আজ রাতের মধ্যেই ভালো কিছু সংবাদ দিতে পারবো: সিএমপি কমিশনার

 
নিজস্ব প্রতিবেদক : জব্দ হওয়া মোটরসাইকেলের সূত্র ধরে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যা রহস্য উদঘাটনে কাজ করছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম পুলিশের সিএমপি কমিশনার ইকবাল বাহার। তিনি বলেন, আজ রাতের মধ্যেই ভালো কিছু সংবাদ আপনাদের দিতে পারবো।সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সন্দেহভাজন ৪ জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। তাদের এখনো গ্রেফতার দেখায়নি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

003_216679

 

তদন্তে তথ্যে কিছু অগ্রগতি হয়েছে উল্লেখ্য করে কমিশনার বলেন, আজ রাতের মধ্যে এই নিয়ে কিছু উৎঘাটন করা যাবে, আশাকরি ভালো কিছু সংবাদ হয়তো দিতে পারবো।’তিনি সাংবাদিকদের বলেন, “মোটরসাইকেল এবং সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত এগিয়ে চলছে, সিসিটিভি ফুটেজ থেকে হত্যাকারীদের ছবি বের করা হয়েছে। এছাড়া মোটরসাইকেলের মালিকানার সূত্র ধরে আমরা কিছু পেয়ে যাবো, ফুটেজ থেকে পাওয়া ছবি অনুসন্ধান করে দেখছি কারা এরা, পরিচয় উদঘাটনের চেষ্টা করছি।

 

উল্লেখ্য সদ্য পুলিশ সদর দপ্তরে বদলী হওয়া চট্টগ্রামের আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারে স্ত্রী মাহমুদা খানম মিতুকে রোববার সকাল সাড়ে ছয়টায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড় (জিইসি মোড়) এলাকায় হেটে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী তিন দুর্বৃত্তের ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করেন।

 

আজ সোমবার ভোর রাতে পাঁচলাইশ থানাধীন বাদুরতলা’র বড় গ্যারেজ এলাকা থেকে হত্যাকা-ে ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্তবস্থায় পুলিশ উদ্ধার করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা