,

মৌচাক মার্কেট বন্ধে হাইকোর্টের নির্দেশ

 
নিজস্ব প্রতিবেদক : ভবন ঝুকিপূর্ণ হওয়ায় রাজধানীর ঢাকার মৌচাক মার্কেটের সকল দোকনপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

cba3bc9b06ae3e0faaddf6be808a0cb9-57555b0c8462c

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোতাহার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।রুলে ওই ভবন সংস্কারের নির্দেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দোকান খালি করতে কেন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে।মোখলেসুর রহমান বলেন, বুয়েটের প্রতিবেদনের আলোকে সংস্কার করা বা বিল্ডিং কোড অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সক্ষমতা সনদ না পাওয়া পর্যন্ত এসব দোকান বন্ধ রাখতে হবে।

 

আদালত গৃহায়ন ও গণপূর্ত সচিব এবং রাজউক কর্তৃপক্ষকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন।মামলার বিবরণে জানা যায়, বুয়েটের সুপারিশের প্রেক্ষিতে গত ২ মে রাজউক মৌচাক মার্কেট কর্তৃপক্ষকে একটি চিঠি দেন, যাতে ঝুঁকির কথা জানিয়ে দোকান খালি করে ভবনটি সংস্কার করতে বলা হয়।এর বৈধতা চ্যালেঞ্জ করে ভবন মালিক আশরাফ কামাল পাশা হাইকোর্টে এই রিট আবেদন করেন।মধ্যবিত্তের জনপ্রিয় বিপণি বিতান মৌচাক মার্কেটে এক হাজারের বেশি বিভিন্ন পণ্যের দোকান রয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা