,

কিলিং মিশন চালাচ্ছে সরকার বিরোধী দলগুলোকে দোষারোপ করতে: রিজভী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িদকতা দেশে আগে ছিল না। এ সরকারের সময়ে হত্যাকাণ্ড চলছে। এসব হত্যাকাণ্ডের কোনো তদন্ত না করেই সরকার বলে দিচ্ছে এগুলো বিরোধী দলের কাজ। জনগণ বিশ্বাস করে বিরোধী দলগুলোকে দোষারোপ করতেই এসব কিলিং মিশন চালাচ্ছে এ অবৈধ সরকার।

 

 

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে মেয়র অধ্যাপক এম এ মান্নান মুক্তি পরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

 

রুহুল কবির রিজভী বলেন, সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে প্রশাসনের নির্যাতনের কারণে বিএনপির অনেক নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পালিয়ে থাকে। প্রশাসন সেখান থেকে আটক করে কারাগারে নিক্ষেপ করে অথচ কারা এসব হত্যা করছে সরকার সেসব সন্ত্রাসীদের ধরতে পারছে না। এতে জনগণের মনে প্রশ্ন জাগে এসব হত্যা সরকারের লোকেরা করছে কিনা।

 

 

তিনি বলেন, অধ্যাপক এম এ মান্নানের একটাই দোষ ছিল তিনি গাজীপুরে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার নামে কোনো মামলা ছিল না। স্থানীয় আওয়ামী লীগের লোকেরা লুটপাট করে খাবে সেজন্যই প্রশাসন দিয়ে মান্নানকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়েছে। আমি তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

 

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগের কার্যালয়ে বসে বিবৃতি দিলে জনগণ বিশ্বাস করে না। ইউপি নির্বাচনে কত লোক হত্যা, পঙ্গু হয়েছে তার হিসাব করেছেন। ক্ষমতার ঠান্ডা বাতাসে বসে আছেন তাই বুঝতে পারছেন না। পঙ্গু হাসপাতালে যান দেখেন কত মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। জনগণ আপনাদের সকল অপকর্মের প্রতিশোধ নিবে।

 

বিএনপির এই নেতা বলেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়নি। নির্বাচনের নামে সরকারের পছন্দের লোককে বেছে নেওয়া হয়েছে। এ নির্বাচনের নাটকের মাধ্যমে ১২৫জনকে হত্যা ও হাজার হাজার লোক পঙ্গু হয়েছে। এ পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া কোনো উপায় নেই। ভোটার বিহীন সরকারর অবৈধ এমপি-মন্ত্রী এবং চ্যেয়ারম্যানসহ সকলকে রাস্তায়-রাস্তায়, পথে-ঘাটে, অফিস-আদালতে সর্বত্র প্রতিরোধ করতে হবে। এটি ন্যায় সঙ্গত। কাউলতিয়া ইউনিটের বিএনপির সাধারণ সম্পাদক তানভীর আহমেদের সভাপতিত্বে এবং আয়োজক সংগঠনের সমন্বয়ক মাহামুদ হাসান রাজুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মৎসজীবী দলের সাধারণ সম্পাদক মিলন মেহেদী, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মারুফ আল হাসান, আরিফ হাওলাদার, হাসিবুল হাছান মুন্না, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মাহাবুব রশিদ খান সিপু, গাজীপুর জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মাসুদুল করিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা