বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘন্টায় ২৬ লাশ উদ্ধার

download (22)দেশে বাড়ছে খুনের ঘটনা। গুলি করে হত্যা, কুপিয়ে হত্যা, পিটিয়ে হত্যা, গলা কেটে হত্যা, দুর্ঘটনায় নিহত, বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে ২৪ ঘন্টায় ২৬টি লাশ উদ্ধার করেছে পুলিশ। বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকায় এসব হতাহতের খবর প্রকাশিত হয়েছে।
যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটায় পেট্রোল পাম্পের মধ্যে ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ওই পাম্পের ম্যানেজার ওবায়দুর রহমান (৩২) ও যশোর এমএম কলেজের ছাত্র লিজন আহমেদ অপু (২৩)। সোমবার সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় লোকজন জানায়, প্রতিদিনের মতো রোববার রাতে চাড়াভিটায় মেসার্স আব্দুল বারী ফিলিং স্টেশনে ঘুমিয়ে ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার ওবায়দুর রহমান ও কলেজছাত্র লিজন আহমেদ ও ওই পাম্পের নজেলম্যান (যিনি পেট্রোল বা ডিজেল বিক্রিতে সহায়তা করেন) সিরাজুল ইসলাম। সোমবার সকালে পাম্পটিতে পেট্রোল নিতে এসে স্থানীয় লোকজন পাম্পের ভেতরে লাশ দুটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে পাম্পের দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পংখাড়ুয়া গ্রামে জমির উদ্দিন (২২) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে পুলিশ একটি গাছের নীচ থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে। জমির ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, বাড়ির অদূরে একটি আমগাছের নিচে গলায় রশি পেঁচানো অবস্থায় জমির উদ্দিনের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বাগমারা কালার দোয়ার এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন সোমবার সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভ্যানচালক সামাদ ব্যাপারী (৫০) জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বাগমাড়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে, যাত্রী কৃষক রহিম সরদার (৬০) মিজানপুর ইউনিয়নের মর্জ্জোদকোল গ্রামের বাসিন্দা।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ট্রাকের চাপায় রাজন মিয়া (৩০) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন রাজবাড়ী জেলা সদরের রাজবাড়ী মোড় এলাকার সাত্তার মিয়ার ছেলে।
যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া (যশোর) এলাকায় পরিবহনযাত্রীদের গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য মতে, সোমবার ভোরে একদল ডাকাত যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়ায় সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়। কিন্তু গাছ ছোট হওয়ায় ব্যারিকেড ভেঙে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়ির ধাক্কায় এক ডাকাত আহত হয়। পরে পরিবহনযাত্রীরা নেমে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢাকার অদূরে আশুলিয়ায় ট্রাকের চাপায় সালেনুর বেগম (৪২) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকার মনির মাস্টারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় অনন্ত পোশাক কারখানায় ফিনিশিং সেকশনে কাজ করতেন বলে জানা গেছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার আব্দুল্লাহপুর -বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে মিঠু খান (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় নন্দী বাজারসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিঠু খান উপজেলার চরকালেখা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোনায়েম খানের ছেলে এবং স্থানীয় চরকালেনখান আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য বাবুল খান।
তিনি আরো জানান, দুই দিন আগে মিঠু খান নিখোঁজ হয়। তাকে অনেক জায়গায় খোঁজ করেও কোথাও পাওয়া যায়নি। পরে সকালে স্থানীয়রা নদীতে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন পুরুষ ও একজন নারী। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যোগারচর এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর ট্রাকের চালকসহ আরও তিনজন।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ভোটে জয়ী বিএনপির চেয়ারম্যান প্রার্থীর বিজয় মিছিলে হামলায় মনির মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত মনির হোসেন স্থানীয় শ্রীকুটা হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। সে নরপতি গ্রামের আরজু মিয়ার ছেলে।
বেনাপোলের পুটখালি সীমান্তের ইছামতি নদী থেকে গোলজার আলী (৭০) নামে বাংলাাদেশি এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। মৃত গোলজার আলী বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আতাব মোড়লের ছেলে। তিনি মানসিক রোগী ছিলেন। সোমবার ভোরে ওই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়। মৃত গোলজারের ছেলে পুটখালি ইউনিয়নের ইউপি সদস্য লিয়াকত আলী জানান, বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বাড়িতেই থাকতেন। শনিবার ভোটের দিন তিনি বাড়ি থেকে বের হয়ে যান। দু’দিন তার কোনো খোঁজ না পেয়ে বাড়ির সবাই চিন্তিত ছিলেন।
সোমবার ভোরে ইছামতি নদীতে একটি লাশ ভাসছে এ খবর পেয়ে তারা বিষয়টি পুটখালি বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে পুটখালি সীমান্তের বিপরীতে ভারতীয় আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা গাইঘাটা পুলিশের সহযোগিতায় লাশটি নদী থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। পরে মৃতের ছবি নিয়ে বিজিবির সহযোগিতায় লাশটি সনাক্ত করা হয়।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার উজানপাড়া এলাকায় পিকআপ চাপায় স্কুল শিক্ষিকাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষিকার নাম ফেরদৌসী আক্তার (৩২)। তিনি হদ্দেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের জামতলী গ্রামে।
অপর নিহতরা হলেন- ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই গ্রামের খোকা মিয়া (৩৫) এবং পৌর শহরের ৭নং ওয়ার্ডের দরিরামপুর উজানপাড়া গ্রামের প্রহলাত সূত্রধরের ছেলে শ্যামল সূত্রধর (৪৫)।
কুষ্টিয়া সদর উপজেলার কাথুলিয়া মিলপাড়ায় ইট ভাঙা মেশিনের নিচে চাপা পড়ে সেলিম হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন সদর উপজেলার শিমুলিয়া এলাকার রমজান আলীর ছেলে। এ অবস্থায় স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর হঠাৎপাড়া থেকে সাগরী খাতুন (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। সাগরীর বাবা গাংনীর পশ্চিম মালশাদহ গ্রামের কুতুব উদ্দীন গণমাধ্যমকে বলেন, প্রায় ৯ বছর আগে আকুবপুর গ্রামের ইমার উদ্দীনের ছেলে সেন্টু মিয়ার সঙ্গে সাগরীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই কারণে অকারণে জামাই সেন্টু মিয়া আমার মেয়ের ওপর নির্যাতন চালাতো। রোববার দুপুরে পারিবারিক কলহের জের ধরে সেন্টু সাগরীকে বেদম মারধর করে। পরে রাতের কোন এক সময় সে সাগরীকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় রশি টানিয়ে রাখে। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তাজপুর গ্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুন) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সকালে কালো বোরকা পড়া এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী সহিংসতায় মনির হোসেন (৩৫) নামে আহত আরো একজনের ম‍ৃত্যু হয়েছে। সোমবার ভোরে রাজধানীর ধানম-ি কিডনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২৮ মে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নে ১নং ওয়ার্ডের সম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সদস্যপ্রার্থী জাকির হোসেন ও মোতালিব মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মনির গুরুতর আহত হন।
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া উপজেলার পালংখালী গয়ালমারা এলাকায় দ্রুতগামী একটি ডাম্পারের চাপায় সিএনজির ৩ যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের পরিচয় জানাতে পারেননি।
লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের ৯ দিন পর মাকছুদুর রহমান (২৫) নামে এক যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে লরেন্স বাজারের পাশে চর জাঙ্গালীয়া ইউনিয়ন ভূমি অফিসের পিছনে তহশিলদার সানা উল্যার বাড়ির সেপটিক ট্যাংক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মাকছুদ চর লরেন্স ইউনিয়নের এনায়েত উল্যার ছেলে।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রলি চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শহিদুল ইসলাম শহীদ (১০) বদিজামাপুরের মজিবুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় শহিদুল পৌরসভার পয়রাডাঙ্গা-ফকিরের হাট সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রলি তাকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব