,

বাংলাদেশের বোলিং কোচ হতে চান না আকিব জাভেদ

Aaqib-Javed-স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হতে চান না। পাকিস্তানের দ্য নিউজ সোমবার এই তথ্য জানিয়েছে। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক বাংলাদেশের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। বাংলাদেশের সঙ্গে তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ভারতের চাকরির সুযোগ পাওয়ায় তিনি আর চুক্তির মেয়াদ নবায়ন করেননি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন রোববার জানিয়েছেন যে তারা পাকিস্তানের আকিবকে বোলিং কোচের দায়িত্ব নিতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার আকিবের মতামত জানা যাবে। আনুষ্ঠানিক মতামত জানানোর একদিন আগে পাকিস্তানের একটি পত্রিকা জানালো যে তিনি বাংলাদেশে আসছেন না।

গত এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের প্রধান কোচের পদ থেখে সরে দাঁড়ান আকিব জাভেদ। বর্তমানে তিনি পিএসএল-এর দল লাহোরের ক্রিকেট অপারেশনের পরিচালক পদে আছেন। জাভেদ বাংলাদেশে না আসলে বিসিবি অন্য কাউকে আনার জন্য চেষ্টা করবে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কার চামিন্দা ভাস বিবেচনায় আছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা