,

সন্ত্রাসবাদের অভিযোগ: মালদ্বীপের সাবেক ভাইস-প্রেসিডেন্টের ১০ বছর জেল

adeebআন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদীবকে সন্ত্রাসবাদের দায়ে দোষী প্রমাণিত করে দেশটির একটি আদালত ১০ বছরের জেল দিয়েছেন। আগ্নেয়াস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। দেশটির ক্রিমিনাল আদালত গতকাল তাকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আদালতে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। খবর এপির

ইয়ামিন আবদুল গাইয়ুম ২০১৩ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এ নিয়ে চারজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে দীর্ঘ মেয়াদে সাজা দেয়া হলো। বাকিরা হলেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশীদ, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাজিম ও নেতৃস্থানীয় একটি রাজনৈতিক দলের প্রধান শেখ ইমরান আবদুল্লাহ। এর মধ্যে মোহাম্মদ নাশীদ ব্রিটেনে ‘শরণার্থী’ আশ্রয়ে আছেন। সাজাপ্রাপ্ত ওই শীর্ষ চার ব্যক্তির প্রত্যেকের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেই আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা