,

‘মোটরসাইকেলে ৩ জন ওঠা যাবে না’

Home-state-ministerনিজস্ব প্রতিবেদক : একটি মোটরসাইকেলে যাতে তিনজন চলাফেরা করতে না পারে তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার সচিবালয়ে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান। এর একদিন আগে রবিবার চট্টগ্রামে একটি মোটরসাইকেলে তিন আরোহীর হামলায় এসপি বাবুল আক্তারের স্ত্রী নিহত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন থেকে মোটরসাইকেলে ৩ জন চলা যাবে না। ৩ জন চললে বাধা দেব, ধরব, চেক করব, লাইসেন্স চেক করব। কোনোভাবেই তিন জন নিয়ে মোটরসাইকেল চলতে দেব না।”

এসময় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রসঙ্গত, রবিবার সকালে চট্টগ্রামে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু। মোটরসাইকেলে করে আসা তিন হামলাকারী মিতুকে প্রথমে ছুরিকাঘাত করে এবং পরে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা