,

যশোরে পেট্রলপাম্পের ম্যানেজারসহ ২ জনকে কুপিয়ে হত্যা

3_4-550x342যশোরের বাঘারপাড়া উপজেলার চড়াভিটা বাজারে আব্দুল বারী ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দু’জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন- ফিলিং স্টেশনের ম্যানেজার বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের ওবাইদুল ইসলাম (৩০) ও কর্মচারী রঘুনাথপুর গ্রামের সদর উদ্দিন খানের ছেলে লিখন আহমেদ (২৪)। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ওই ফিলিং স্টেশনের এক কর্মচারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বাঘারপাড়া থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ জানান, রাতে যশোর-নড়াইল সড়কের চড়াভিটা বাজারে আব্দুল বারী ফিলিং স্টেশনে ম্যানেজারসহ কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। সকালে এলাকার মানুষেরা ফিলিং স্টেশনে তেল নিতে এসে তাদের না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে রক্তাক্ত দুটি লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হলে তাদের লাশ উদ্ধার করা হয়।
ফিলিং স্টেশনটি রাতে বন্ধ থাকে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা