,

শাওনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করবেন মাহি

pavel-2বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার বন্ধু শাওনের পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাহি তার স্বামী পরিচয়ধারী বন্ধু শাওনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নেবেন। অন্যদিকে শাওন জেল থেকে বের হয়ে আর কোন ঝামেলা সৃষ্টি করবে না, এই মর্মে দুই পরিবারের মধ্যে রবিবার সন্ধ্যায় সমঝোতা হয়েছে। এই তথ্য জানান নায়িকা মাহিয়া মাহি।

উল্লেখ্য, গত ২৫ মে সিলেটের কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়ে হয় মাহির। এরপর ২৭ মে বন্ধু শাওনের সঙ্গে মাহির অন্তরঙ্গ কিছু ছবি প্রকাশ হয় অনলাইনে। বিনা অনুমতিতে ব্যক্তিগত ছবি অনলাইনে প্রকাশের জন্য শাওনের বিরুদ্ধে সাইবার ক্রাইমের অভিযোগ এনে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন মাহি।

এই মামলায় শাওনকে গ্রেফতার করে পুলিশ। পরে শাওন দাবি করেন মাহি তার বিবাহিত স্ত্রী। এর পক্ষে আদালতে মাহি-শাওনের বিয়ের কাবিননামা দেখান শাওন। এই অবস্থায় দুই পক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা হচ্ছে। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবেন মাহি ও শাওনের পরিবার। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা