,

সন্তানহীন নারী অপরিপূর্ণ : এরদোয়ান

turkey-newsআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, যে সকল নারী সন্তান নিতে অনীহা প্রকাশ করে তাদের জীবন অপরিপূর্ণ। নারীদের অন্তত তিনটি সন্তানের মা হওয়ার পরামর্শ দেন তিনি।

বিবিসির খবরে বলা হয়, নারীদের কর্ম জীবনের সফলতা কামনা করেন তিনি। কিন্তু এ বিষয়টি যেন সন্তানের প্রতি অনীহার কারণ হয়ে না দাঁড়ায় সে দিকেও লক্ষ্য রাখতে বলেন তিনি। গত সপ্তাহে এরদোয়ান মুসলমানদের জন্মবিরতিকরণের বিষয়ে অনুৎসাহিত করে বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দেন।

৩০ মে একটি টেলিভিশন ভাষণে তিনি বলেন, মুসলমান পরিবারের জন্মনিয়ন্ত্রণ অথবা পরিবার পরিকল্পনা করা উচিৎ নয়। এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির কিছুটা মৌলবাদী এবং এর সমর্থকদের বেশিরভাগই রক্ষণশীল মুসলমান।

এরদোয়ান নিজেও ৪ সন্তানের জনক। পরিসংখ্যান মতে তুরস্কে জনসংখ্যা গত বছরে বৃদ্ধি পেয়ে প্রায় ৭ কোটি ৮৭ লাখ হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার দেশটিতে ১.৩ শতাংশ। ২০০০ সালেও জনসংখ্যা ৬ কোটি ৮০ লাখের কম ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা