,

মোটরসাইকেলে এসে হোটেলে ককটেল হামলা

photo-1465190343নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে একটি হোটেলে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকাল ৬টার দিকে হঠাৎ একটি মোটরসাইকেলে করে এসে ওই হামলা চালানো হয়। এ ঘটনায় হোটেলের চার কিশোর কর্মচারী আহত হয়েছে। আহত কিশোররা হলো ছমির (১৫), বিল্লাল (১৬) ও সৈকত (১৪)। আরেকজনের নাম জানা যায়নি।

এর দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় ককটেল বিস্ফোরণে মোস্তাফিজার রহমান মাহিম (১৪) নামের এক স্কুলছাত্র আহত হয়।

হামলায় ক্ষতিগ্রস্ত সুমাইয়া হোটেলের মালিক ইব্রাহিম বলেন, ‘আজ সকালে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় আমার সুমাইয়া হোটেলে রুটি বানাচ্ছিল হোটেল কর্মচারী ছমির, বিল্লাল, সৈকতসহ চারজন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত হোটেলে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় ককটেলের আঘাতে ওই চার কিশোর গুরুতর আহত হয়।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় স্থানীয় ৮ নম্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সদস্য ফিরোজ কাজলের বিজয় মিছিল বের হয়। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ একটি ককটেলের বিস্ফোরণে স্কুলছাত্র মোস্তাফিজার রহমান মাহিম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, ‘ককটেলের আঘাতে এক কিশোরের আহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে, কারা এ ঘটনা ঘটিয়েছে।’ এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা