,

৪০ দিনে প্রিয়াঙ্কার আয় ১০০ কোটি রুপি!

photo-1465121317বিনোদন ডেস্ক : বলিউড ছাড়িয়ে প্রিয়াঙ্কা এখন হলিউডেরও তারকা। ‘টাইমস’-এর তালিকায় বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের একজন হয়ে তিনি এখন তুমুল আলোচনায়। হলিউডের কাজকর্মে কিছুদিনের বিরতি নিয়ে ফিরছেন দেশে, তবে সেটাও কিন্তু ছুটি কাটানোর জন্য নয় নেহাত! ভারতে লম্বা কাজের চাপ নিয়েই ফিরছেন তিনি।

হলিউডে প্রিয়াঙ্কার কাজে আপাতত বিরতির কারণ, টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় সিজনের কাজ শেষ, আবার ‘বেওয়াচ’ নিয়েও ব্যস্ততা নেই আপাতত। ভারতে কাটানোর মতো মাস দেড়েক সময় রয়েছে প্রিয়াঙ্কার হাতে। এই সময়টায় দেশে ফিরে বিভিন্ন পণ্যের প্রচারে ব্যস্ত সময় কাটাবেন তিনি। কাজপাগল প্রিয়াঙ্কা যে কয়টি ব্যান্ডের প্রচারের জন্য স্বাক্ষর করেছেন, সেগুলোর পারিশ্রমিক বাবদ আয় করবেন প্রায় ১০০ কোটি রুপি।

পণ্যের প্রচারের জন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিকই নিয়ে থাকেন বলিউডের বড় তারকারা। তবে এত কম সময়ের মধ্যে এমন বিশাল পারিশ্রমিক, চোখটা কপালে উঠে যেতে পারে অন্য অনেক তারকার। তবে প্রিয়াঙ্কার যে কোনো কিছুতেই এখন আর পরোয়া নেই, এ তো বলার অপেক্ষা রাখে না।

টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’-তে প্রধান ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। ‘বেওয়াচ’-এ অভিনয় করছেন খল চরিত্রে, এখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন ডোয়াইন জনসন (দ্য রক)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে