,

কোপা আমেরিকায় জাতীয় সংগীত বিভ্রাট!

photo-1465193070স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার সঙ্গে উরুগুয়ের নামটা জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। ১৯১৬ সালে প্রথমবারের মতো আয়োজিত কোপা আমেরিকার শিরোপা উঠেছিল উরুগুয়ের হাতে। সবচেয়ে বেশি ১৫ বার শিরোপা জয়ের রেকর্ডটিও আছে উরুগুয়ের দখলে। অন্য যেকোনো দলের চেয়ে উরুগুয়েই সবচেয়ে বেশি, ৪০ বার অংশ নিয়েছে লাতিন আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। অথচ সেই কোপা আমেরিকার শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ আসরে বিব্রতকর এক অভিজ্ঞতার শিকার হতে হলো উরুগুয়ের ফুটবল অঙ্গনকে।

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ে খেলতে নেমেছিল মেক্সিকোর বিপক্ষে। ম্যাচ শুরুর আগে যথারীতি বাজানো হচ্ছিল জাতীয় সংগীত। ফুটবলার-সমর্থকরা প্রস্তুতি নিচ্ছিলেন জাতীয় সংগীতের সঙ্গে গলা মেলানোর জন্য। কিন্তু উরুগুয়ের জাতীয় সংগীত বাজানোর সময় হতভম্ব হয়ে যেতে হলো সবাইকে। উরুগুয়ে না, বাজানো হচ্ছিল চিলির জাতীয় সংগীত! কী হচ্ছে কিছু বুঝতে না পেরে চোখমুখ শক্ত করে দাঁড়িয়ে ছিলেন উরুগুয়ের ফুটবলাররা। দলের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ডাগআউটে দাঁড়িয়ে যেন বিশ্বাসই করতে পারছিলেন না ব্যাপারটা। আয়োজকদের পক্ষ থেকে অবশ্য পরে ক্ষমা প্রার্থনা করা হয়েছে উরুগুয়ের ফুটবলার-সমর্থকদের কাছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ভুলবশত ম্যাচ শুরুর আগে ভুল জাতীয় সংগীত বাজিয়েছি। উরুগুয়ের ফুটবল ফেডারেশন, জাতীয় দল ও সমর্থকদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। এ ধরনের ঘটনা যেন আগামীতে আর না ঘটে, সে জন্য আমরা সতর্ক থাকব।’

জাতীয় সংগীত বিভ্রাট শেষে মাঠের লড়াইয়ে নেমেও উরুগুয়েকে পড়তে হয়েছে চাপের মুখে। চার মিনিটের মাথায় তারা পিছিয়ে পড়েছিল আত্মঘাতী গোল হজম করে। প্রথমার্ধের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল মিডফিল্ডার মাতিয়াস ভেকিনোকে। ৭৪ মিনিটের মাথায় একটি গোল করে খেলায় সমতা ফেরাতে পারলেও শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে উরুগুয়েকে।

https://youtu.be/1TrfcoX2pLs

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা