,

পুয়ের্তো রিকো রাজ্যে বিজয়ী হিলারি

Hilariআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয় পেয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন। রোববার অনুষ্ঠিত নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি পেয়েছেন ৬২ দশমিক ৫ ভাগ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন মাত্র ৩৭ দশমিক ১ ভাগ ভোট। এ অঙ্গরাজ্যের মোট ৬০ ডেলিগেটের মধ্যে ৩১ জনের সমর্থন পেয়েছেন হিলারি। তবে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে তাকে আরো ২৩৮৩ জন ডেলিগেটের সমর্থন আদায় করতে হবে।

রোববারে নির্বাচনে বিজয়ী হওয়ার পর এক টুইটার বার্তায় হিলারি বলেছেন,‘আমরা মাত্রই পুয়ের্তো রিকোতে জয় পেয়েছি। এই জয়ের জন্য সবাইকে ধন্যবাদ।’ এর আগে ওই একই দিনে স্টেট অব ইউনিয়নে দেয়া বক্তৃতায় তিনি বলেছেন,‘মঙ্গলবারের পর আমি সবকিছু করতে পারব। আমি ডেমোক্রেটিক দলটাকে সমন্বয় করার চেষ্টা করব। আশা করি স্যান্ডার্সও তাই করবেন। আমরা সম্মিলিতভাবে সাধারণ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার চেষ্টা করব।’ আগামীকাল সুপার টুইসডেতে মোট পাঁচটি অঙ্গরাজ্যে অর্থাৎ ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নিউ মেক্সিকো, সাউথ ডেকোটা ও মোনটানায় ভোট হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা