,

জেনে নিন তৈলাক্ত ত্বক ও ব্রণ সমস্যার সহজ কিছু সমাধান

20919-boroনিউজ ডেস্ক : তৈলাক্ত ত্বক ও ব্রণ সমস্যায় অনেকেই আক্রান্ত হন। এ সময় ঠিক কী করবেন এবং কী করবেন না, এ নিয়ে আক্রান্তদের মাঝে বিভ্রান্তি থাকে। অনেকেই সঠিকভাবে নিয়মকানুন না জানার কারণে অযাচিত কর্মকাণ্ডের মাধ্যমে ত্বকের সৌন্দর্য নষ্ট করেন। তাই চলুন জেনে নেওয়া যাক তৈলাক্ত ত্বক ও ব্রণ সমস্যার সহজ কিছু সমাধান-

যে কারণে ব্রণ হয়ঃ-
অনেকেরই স্বাভাবিকভাবে তৈলাক্ত ত্বক হতে পারে। ত্বকের ভেতর প্রাকৃতিকভাবে জমা তেল ধীরে ধীরে বের হয়ে আসে। এ ধরনের ত্বক যাদের রয়েছে তাদের বাড়তি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হয়। অন্যথায় ত্বকে পড়া ময়লা, প্রসাধনী ব্যবহার কিংবা অন্য কোনো কারণে ভেতরের তেল বের হতে পারে না। ফলে ব্রণের মতো সমস্যা সৃষ্টি হয়।

সমস্যার সমাধানে করণীয়ঃ-
তৈলাক্ত ত্বক ও ব্রণের জন্য যথাযথ রুটিন অনুসরণ করে ত্বকের যত্ন করতে হবে। এক্ষেত্রে ভালো একটি প্রসাধনী ব্যবহার করে মুখ পরিষ্কার করতে হবে। এরপর বেনজয়েল পারঅক্সাইড এবং রেটিনয়েডস বা এ ধরনের ওষুধ ব্যবহার করা যেতে পারে। ত্বকের ভেতর তেল জমা হয়ে ব্রণ হতে পরে। এ কারণে অনেক সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে ত্বকের ছিদ্রগুলো খোলার ওষুধের ব্যবস্থা করতে হয়। শীতকালে নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজার ব্যবহার করে এ সমস্যা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়।

আরো কিছু ঘরোয়া চিকিৎসাঃ-
১. আক্রান্ত এলাকায় মধু-ভিত্তিক প্যাক ব্যবহার করে উপকার পাওয়া যেতে পারে।

২. মুখের সোনার বা স্টিম চিকিৎসায় ময়লা ও ব্যাকটেরিয়া অপসারণ করে ত্বকের
ছিদ্রগুলো তেল বের হওয়ার জন্য খুলে দেওয়া সম্ভব।

৩. মুখের ফেসিয়ালের মতো কিছু পরিচর্যায় এতে উপকৃত হতে পারে।

৪. হলুদে ব্রণসহ ত্বকের বহু সমস্যা নিরাময়ের উপকরণ রয়েছে। এজন্য ফেস মাস্কে ব্যবহার করতে পারেন হলুদ ও লেবুর রস।

৫. প্রতি বেলায় নিয়মিত ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং তৈলাক্ত প্রসাধনী ব্যবহার বাদ দিতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা