,

৬ উপায়ে বাড়িকে করে তুলুন পরিবেশসম্মত

 

লাইফস্টাইল ডেস্ক : বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সংরক্ষণে সবার আগে আপনার বাড়িটি পরিবেশসম্মত করে তুলুন। যেভাবে আপনার বাড়িটি পরিবেশসম্মত করে তুলবেন-

house_36542

১. প্রতি ফোঁটা পানি সংরক্ষণ করুন
পানির অপচয় রোধ করুন। আর এ জন্য সবার আগে পানি যেন পড়ে না যায় সে জন্য ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে আপনার বাড়ির কল থেকে যেন পানি না পড়ে সে জন্য যেমন নজর দিতে হবে তেমন পানি ব্যবহারের সব প্রক্রিয়ায় যেন অপচয় না হয় সে জন্য মনোযোগী হতে হবে।

২. উন্নত যন্ত্রপাতি ব্যবহার করুন
পানি ব্যবহারের জন্য উন্নত যন্ত্রপাতি ব্যবহার করুন। কিছু কল রয়েছে যেগুলোতে পানি কম নির্গত হলেও কাজ করা যায়। এ ধরনের যন্ত্রপাতি আপনার পানি সংরক্ষণে ব্যবহার করুন।

৩. গাছপালা ও পাখির আলো প্রয়োজন নেই
বাড়ির বাইরে আপনার যদি গাছপালায় আলো থাকে তাহলে তা পাখি ও অন্যান্য প্রাণীর জন্য বিরক্তির কারণ হতে পারে। তাই গাছপালায় আলো জ্বালানোর প্রয়োজন নেই। সৌন্দর্যের জন্য লাইটিংয়ের প্রয়োজন হলে তা শুধু সন্ধ্যায় জ্বালান। সারা রাত আলো জ্বালানোর প্রয়োজন নেই।

৪. উন্নত জানালা ও দেয়াল
বাড়ির জানালা দিয়ে যেন বাড়তি তাপ ঘরে প্রবেশ করতে না পারে সে জন্য মনোযোগী হোন। জানালায় সান রিফ্লেকটিভ ফিল্ম লাগানো কাচ ব্যবহার করুন। এগুলো ঘরে আলো ঢুকতে দিলেও তাপ ঢুকতে দেবে না। বাড়ির দেয়াল যেন বাড়তি গরম না হয় সে জন্য উন্নত উপাদান ব্যবহার করুন।

৫. পরিবেশসম্মত নির্মাণ উপকরণ
বাড়ি নির্মাণে ব্যবহার করুন পরিবেশসম্মত নির্মাণ উপকরণ। বাড়িতে ডেকোরেশন হিসেবে স্থানীয়ভাবে প্রাপ্ত উপাদান ব্যবহার করুন। এসব উপাদানের মধ্যে থাকতে পারে বাঁশ, স্টেইনলেস স্টিল ইত্যাদি।

৬. বায়ু দূষণ রোধ করুন
বাড়ির ভেতরের দূষণ স্বাস্থ্যহানির অন্যতম কারণ। তাই বাড়ির ভেতরে যেন দূষণ না হয় সে জন্য সতর্ক হোন। অনেকেরই ধারণা রয়েছে বাড়ির তুলনায় বাইরের বায়ু দূষিত। যদিও অনেকের বাড়িতেই যথেষ্ট দূষিত পরিবেশ থাকে। এ কারণে আপনার বাড়ি যদি খুবই দূষিত এলাকায় না হয় তাহলে জানালা-দরজা খুলে রাখুন। প্রাকৃতিক আলো ও বাতাস প্রবেশ করতে দিন।

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত