সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় মৌসুমী বায়ু, বাড়বে বৃষ্টি

 

নিজস্ব প্রতিবেদক : বর্ষাকাল আসতে বাকি মাত্র আটদিন, তবে এর মধ্যেই ঢাকায় এসে পড়েছে মৌসুমী বায়ু। রবিবার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসেও বলা হয়েছে ‘বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা।’ এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অগ্রসর হতে পারে বলেও জানিয়েছেন তারা।

bristiii
বৃষ্টিরবিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। শনিবার ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ, যা আরও বাড়তে পারে।
জল পরিবেশ ইন্সটিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ম ইনামুল হক জানান, মৌসুমী বায়ু দক্ষিণ-পূর্ব বাংলায় প্রবেশ করে ১ জুন, মধ্যবঙ্গে ৫ জুন, উত্তরবঙ্গে ১০ জুন, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে যায় ১৫ জুন।

 
এই মৌসুমী বায়ুর প্রভাবেই সারা বাংলায় বর্ষাকাল শুরু হয় জানিয়ে তিনি আরও বলেন, মৌসুমী বায়ু দক্ষিণ-পূর্ব ও মধ্যবঙ্গে আসে দক্ষিণ দিক থেকে, আসামে পৌঁছে হিমালয়ে বাধা পেয়ে উত্তরবঙ্গে যায় পূব দিক থেকে, পশ্চিমবঙ্গে যায় দক্ষিণ-পূর্ব দিক থেকে।

 

 

অধিদফতরের পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থায় আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাংশ এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার ফলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
ঢাকা বিভাগে আজ সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে, ৩৭ মিলিমিটার, আর দেশে সবচেয়ে বৃষ্টিপাত হয়েছে ভোলায়, ৫২ মিলিমিটার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা