,

ভোটে টিকল না ‘সবার জন্য বেতন’

 

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডে ‘সবার জন্য বেতন’ ইস্যুতে যে গণভোট হয়েছে, তাতে না ভোট পড়েছে বেশি। প্রতি পাঁচজনের একজন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।

swiss1465143901
চাকরি থাক বা না থাক, মাস শেষে সবাইকে একটি নির্দিষ্ট পরিমাণে বেতন দেওয়ার প্রস্তাব নিয়ে রোববার গণভোট হয়। প্রস্তাবে বলা হয়, ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে মাসে ২ হাজার ৫০০ সুইস ফ্রাঙ্ক (২ হাজার ৫৬৩ ডলার) দিতে হবে। আর ১৮ বছরের নিচে সব শিশু প্রতিমাসে পাবে ৬২৫ ফ্রাঙ্ক।
রোববারের গণভোটে এ দাবি টিকল না। গণভোটের পক্ষের কর্মীদের দাবি, সবার জন্য বেতন নিশ্চিত হলে কে কতটা কাজ করছে, তার চেয়ে বড় হয়ে উঠত মানুষের মর্যাদা এবং সরকারি সেবা।
তবে গণভোটের বিরোধীদের দাবি, ঢালাওভাবে সবাইকে বেতন দিলে রাষ্ট্রের ব্যয় বহুগুণে বেড়ে যাবে এবং অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। সুইজারল্যান্ডের সরকারও এ ধরনের প্রস্তাবের বিরুদ্ধে।
প্রথম দিকে দাবি করা হচ্ছিল, গণভোটের পক্ষে ১০ থেকে ১৫ শতাংশ ভোট পড়তে পারে। কিন্তু বাস্তবে দেখা গেল, প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা